পল্লীগীতি


নিশিতে যাইও ফুলবনে
-রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।
জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা-রাতি গো;
আমি কব কথা শিশিরের সনে
-রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।
(আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না)।
তুমি নীরব চরণে যাইও
-রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।
যদিবা ঘুমায়ে পড়ি-
স্বপনের পথ ধরি গো,
তুমি নীরব চরণে যাইও
-রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}

আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি
আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলি প্রাণ কোকিলা রে।।
আম ধরে থোকা থোকা তেতুল ধরে ব্যাকা
আমার আসবে বলে শ্যাম কালাচাঁন নাহি দিল দেখা প্রাণ কোকিলা রে
আমায় এত রাতে ক্যানে ডাক দিলি।।
আমার শিয়রে শাশুড়ী ঘুমায় জ্বলন্ত নাগিনী হায়রে জ্বলন্ত নাগিনী
আমার ওইখানে ননদী শুয়ে দুরন্ত ডাকিনী প্রাণ কোকিলা রে।।
আম গাছে আম ধরে জাম গাছে জাম হায়রে জাম গাছে জাম
আমি পন্থের দিকে চাইয়া থাকি
আসবেনি মোর শ্যাম প্রাণ কোকিলা রে।।
বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে ডালের বেড়া
ওরে হাত বাড়ায়া দিতে পান
কপাল দেখি পোড়া প্রাণ কোকিলা রে।।

[গানটি গেয়েছেন আব্বাস উদ্দীন]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}

আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে
অকুল দরিয়ার কোনো কূল নাই রে।।
কূল নাই কিনার নাই
নাই গো দরিয়ার পারে।
আরে সাবধানে চালাইও মাঝি
আমার ভাঙ্গা তরী রে।।
পানসা জলে সাঁই ভাসায়ে সাগরেরও বানে
আমি জীবনের ভেলা ভাসাইলাম।
কেউ না তা জানে রে।।

[গানটি গেয়েছেন আব্বাস উদ্দিন]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}

(আমার) সোনার ময়না পাখি
কোন্‌ দেশেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে।।
সোনা বরণ পাখি রে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মন চায় রে
বাইন্ধা তোরে রাখি রে।।
দেহ দিছি প্রাণ রে দিছি
আর নাই কিছু বাকি
শত ফুলের বাসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে।।
যাইবা যদি নিঠুর পাখি
ভাসাইয়া মোর আঁখি
এ জীবন যাবার কালে রে
ও পাখি রে
একবার যেন দেখি রে।।

[গানটি লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ ওসমান খান]

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}

হলুদিয়া পাখি, সোনারই বরণ
    পাখিটি ছাড়িল কে
পাখিটি ছাড়িল কে রে আমার
    পাখিটি ছাড়িল কে।
কেউ না জানিল, কেউ না দেখিল,
    কেমনে পাখি দিয়াছে ফাঁকি
উইড়া গেল হায় চোখের পলকে
    পাখিটি ছাড়িল কে।।
সোনার পিঞ্জিরা শূণ্য করিয়া
    কোন বনে পাখি গেল যে উড়িয়া।
পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া
    ভাইঙ্গা পড়ে সেই না পাখির শোকে।।
সবই যদি ভুলে যাবি রে পাখি
    কেন তবে হায় দিলি রে আশা
উইড়া যদি যাবি ওরে ও পাখি
    কেন বাইন্ধা ছিলি বুকেতে বাসা।
কত না মধুর গান শুনাইয়া
    গেলিরে শেষে কেন কান্দাইয়া
তোমারে স্মরিয়া দুখের দরিয়া
    উথলি উঠে হায় পাগলের চোখে।।

{গানটি না পড়া গেলে বিকল্প লিংক}
{If you can’t read it, click here}